Dhaka ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
দুই রেটিং পয়েন্ট হারাল বাংলাদেশ, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবমেই টাইগাররা সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, বিচ্ছেদের কারণ জানালেন খায়রুল বাসার ওয়ালটনের ‘হাউসফুল অফার’, ফ্রিজ কিনে মিলতে পারে বিদেশ ভ্রমণসহ নানা উপহার ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৯ বছর বয়সে মারা গেলেন মডেল ও অভিনেত্রী তুলনা ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির পাবনায় শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামির বাড়ি ভেঙে মাটিও নিয়ে যাচ্ছে জনতা ফারুকী-তিশার দাম্পত্য নিয়ে আলোচনা, কী জানা যাচ্ছে? প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ-সমাবেশে কড়াকড়ি

ফারুকী-তিশার দাম্পত্য নিয়ে আলোচনা, কী জানা যাচ্ছে?

  • Md Sadikul islam (shopnil)
  • Update Time : ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন চলছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও আলোচনায় উঠে এসেছে দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় এই দম্পতির সম্পর্কের বিষয়টি।

‘ফারুকী-তিশার বিচ্ছেদ’, ‘সংসার ভাঙছে ফারুকী-তিশার’ কিংবা ‘দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে’—এমন নানা দাবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা এসব আলোচনার মধ্যে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি ফারুকী ও তিশা। তাঁদের নীরবতার কারণে গুঞ্জন আরও ছড়িয়ে পড়ছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কারও প্রোফাইলেই এ বিষয়ে কোনো বক্তব্য দেখা যায়নি। কোনো সংবাদমাধ্যমেও তাঁরা এ নিয়ে কথা বলেননি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অনলাইনে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ছে।

কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, তাঁদের একমাত্র কন্যাসন্তানকে নিয়ে তিশা ফারুকীর কাছ থেকে আলাদা থাকছেন। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও দুজনই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি ওয়েব ফিল্ম প্রযোজনা করেছেন তিশা। অন্যদিকে, চলচ্চিত্র নিয়ে ফারুকীর সাম্প্রতিক একটি পোস্টও নজরে এসেছে। তবে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন নিয়ে ফারুকী ও তিশা কেন নীরব রয়েছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলছেন অনেকে।

ফারুকী ও তিশার পরিচয় কাজের সূত্রে। সেখান থেকে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক। পাঁচ বছর প্রেম করার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তাঁরা। ২০২২ সালে তাঁদের ঘরে আসে কন্যাসন্তান। এর চার বছর পর তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে।

এ বিষয়ে জানতে তিশার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দুই রেটিং পয়েন্ট হারাল বাংলাদেশ, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবমেই টাইগাররা

23 October 2026

প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ-সমাবেশে কড়াকড়ি

www.hostbuybd.com

ফারুকী-তিশার দাম্পত্য নিয়ে আলোচনা, কী জানা যাচ্ছে?

Update Time : ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬